Rate for accuracy
🎸
Key: C
C : x32010
C* : x32013 (এটাকে শুধু C হিসাবেও বাজানো যেতে পারে)
G : 320033 (বিকল্প হিসাবে 320003 বাজানো যেতে পারে)
Intro:
C
Verse 1:
C F C
তোমার কথা শুনতে ভালো লাগে—বন্ধুরা বলে, শোনায় তোমার কথা আমায় প্রায়
G
তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে তাই
C F C
অনেক কথা, কথকতা, কত কথার সুরে ভরে গেল ভেতরটা আমার
C* C G F C
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে, আমার ইচ্ছে হলো বাজাতে গিটার
Chorus:
G F C
মন আমার, মন আমার, মন আমার
Verse 2:
C F C
মিথ্যে কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে অর্থ নিয়ে এলো তোমার গান
G
গানের ভাষা নতুন আশা উঠলো নেচে তোমার কথায়, উঠলো নেচে অনেকের প্রাণ
C F C
সত্যি কথায় সহজ করে বলার সাহস পেলাম ফিরে কোথায় যেন ভেতরে আমার
C* C G F C
কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আবার, ইচ্ছে হলো বাজাতে গিটার
Chorus:
G F C
মন আমার, মন আমার, মন আমার
Bridge:
Am G
গানের কোন প্রস্তুতি নেই, নেই যে শেকড় বাকড় কোনো, মালকোষ, কি পিলু, ভৈরবী
F C
গলায় আমার নেই যে কোন রেওয়াজ করার স্বভাব—এই অভাব আমার থাকবে চিরদিন
C* G
আমার শুধু ছিল, আছে কাঠখোট্টা বাস্তবটা দিবারাত্রি আপোষ আর আপোষ
F C
রবীন্দ্র কি গণসঙ্গীত কোনটাই ঠিক দিচ্ছিলো না বুকের ভেতর রেগে উঠার রোষ
Verse 3:
C F C
গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলো না, কানটা ছিলো শুধুই শোনার
G
অভ্যেসটা ছিলো কথার তালে কথার জবাব দেওয়া, কথা কেড়ে নেবার স্বভাব
C F C
তোমার কথার সূত্র ধরে পথ হারিয়ে নতুন করে ইচ্ছে হলো কথাটা বলার
C* C G F C
কথায় কথা বাড়ে—তাই বলছি ছোট্ট করে—আমার ইচ্ছে হলো বাজাতে গিটার
Chorus:
G F C
মন আমার, মন আমার, মন আমার
Verse 4:
C F C
তোমার কথা শুনতে ভালো লাগে—অনেকেই বলে, শোনায় তোমার কথা আমায় প্রায়
G
তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে চাই
C F C
অনেক কথা, কত কথা, কথকতার সুরে ভরে গেল ভেতরটা আমার
C* C G F C
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে, আমার ইচ্ছে হলো বাজাতে গিটার
Chorus:
G F C
মন আমার, মন আমার, মন আমার
Song History
Published: January 17, 2022
Last Updated: September 10, 2025