Difficulty
Intermediate
Rate for accuracy
🎸
Key: Dm
Intro:
Dm
শাঙনগগনে ঘোর ঘনঘটা
C A#
নিশীথযামিনী রে
Dm C
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
A# C
অবলা কামিনী রে
Dm
শাঙনগগনে ঘোর ঘনঘটা
Verse 1:
Dm C
উন্মদ পবনে যমুনা তর্জিত
A# C
ঘন ঘন গর্জিত মেহ
Dm C
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত
A# C
থরহর কম্পিত দেহ
Dm C
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্
A# C
বরখত নীরদপুঞ্জ।
Dm C
শাল-পিয়ালে তাল-তমালে
A# C
নিবিড়তিমিরময় কুঞ্জ।
Verse 2:
Dm C
কহ রে সজনী, এ দুরুযোগে
A# C
কুঞ্জে নিরদয় কান
Dm C
দারুণ বাঁশী কাহ বজায়ত
A# C
সকরুণ রাধা নাম।
Dm C
মোতিম হারে বেশ বনা দে
A# C
সীঁথি লগা দে ভালে।
Dm C
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
A# C
বাঁধহ চম্পকমালে।
Dm C
গহন রয়নমে ন যাও, বালা,
A# C
নওলকিশোরক পাশ।
Dm C
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
A# C
কহে ভানু তব দাস।
Chorus:
Dm
শাঙনগগনে ঘোর ঘনঘটা
C A#
নিশীথযামিনী রে
Dm C
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
A# C
অবলা কামিনী রে
Dm
শাঙনগগনে ঘোর ঘনঘটা
Song History
Published: November 19, 2023
Last Updated: November 19, 2023