Difficulty
Intermediate 💪
Rate for accuracy
🎸
Tuning: Standard (E A D G B E)
♫ Verse 1:
C F
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া
C
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া
C F
মুহূর্ত যায় জন্মের মত, অন্ধ জাতিস্মর
F C
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর
C F
ছেঁড়া তালপাতা, পুঁথির পাতায় নি:শ্বাস ফেলে হাওয়া
C F C
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া ।
♫ Verse 2:
C F C
কালকেউটের ফণায় নাচছে লখিনদরের স্মৃতি
F C
বেহুলা কখনও বিধবা হয়না এটা বাংলার রীতি
C F
ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
C F C
আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে ।
♫ Verse 3:
C F C
জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে
C A# C
মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে
F C
বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
C
কখনও গাঙুর কখনও কোপাই-কপোতাক্ষের গানে
C F
গাঙুর হয়েছে কখনও কাবেরি কখনও বা মিসিসিপি
F C
কখনও রাইন, কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
C F
স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই
C Cm
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই ।
♫ Verse 4:
C F C
তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
C A# C
তথাগত কার নিসঙ্গতা দিলেন অস্তরাগে
F C
তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা
C
আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা
C F
নতজানু হয়ে ছিলাম তখনও এখনও যেমন আছি
F C
মাধুকরি হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
C F
ঠোঁটে ঠোঁট রেখে বেরিকেড কর প্রেমের পদ্যটাই
C Cm
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই ।
♫ Verse 5:
C F C
আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
C A# C
আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ-চিৎকার
F C
দু:খ পেয়েছ যতবার জেনো আমায় পেয়েছ তুমি
C
আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভুমি
C F
যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা
F C
কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার-আমার চিতা
C F
বার বার আসি আমরা দু’জন, বার বার ফিরে যাই
C Cm
আবার আসব, আবার বলব, শুধু তোমাকে চাই ।।
Song History
Published:
Last Updated: