Rate for accuracy
🎸
Key: A
গান: আলিবাবা
অ্যালবাম: শুনতে কি চাও? (১৯৯৪)
শিল্পী: অঞ্জন দত্ত
♫ Verse:
A D
নাম আমার আলিবাবা, বয়েস আমার দশ
E A
আজকে দিনটা বড়, আজকে যীশু দিবস
A D
চারটে মুরগী ছাড়ালে, একটা টাকার নোট
E A
ওই কালো ড্রামের ভেতর ওরা করছে যে ছটফট
A D
নাম আমার আলিবাবা, বড়দিনের ভীড়
E A
তাই রক্তে মাখামাখি আমার সারাটা শরীর
A D
শীত যে আমার করছে না কো, নেই যে অবকাশ
E A
আটতিরিশটা পাখি মানে ন' টাকা পঞ্চাশ
A D
রাতের বেলায় ফিরে এসে চাচার পিঠ মালিশ
E A
নেই যে আমার বিছানা, নেই যে বালিশ
A D
তবু ঘুম যে আমার চলে আসে ডিসেম্বর মাসে
E A
স্বপ্ন দেখি, ঘুড়ি ওড়াই কালো আকাশে
A D
কান্না আমার যাচ্ছে কমে, বাড়ছে যে সাহস
E A
নাম যে আমার আলিবাবা, বয়েস এখনো দশ
Song History
Published: January 17, 2022
Last Updated: September 10, 2025