Rate for accuracy
🎸
Key: C
গান: আকাশভরা সূর্য-তারা
অ্যালবাম: শুনতে কি চাও? (১৯৯৪)
শিল্পী: অঞ্জন দত্ত
Intro:
C
Verse 1:
C G
আকাশ ভরা সূর্য-তারা, আকাশমুখী সারি-সারি
Am
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্সো-বাড়ি
F Am
এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি
G C
এখানটাতেই আমার বাসা, আমার বাড়ি
Verse 2:
C G
বারো তলার ওপর থেকে বারো বছর কেটে গেছে
Am
ইশকুলটা যাওয়া ছাড়া নামা হয় না মাটির কাছে
C G
শোবার ঘরের দেওয়ালটাময় হাঁস-মুরগী অনেক নাচে
F Fm C
তবুও রানার চোখের ভেতর কোথাও যেন কান্না ভাসে
Verse 3:
C F
সেখান থেকে একটু দূরে একটুখানি এগিয়ে গেলে
G C
একলা থাকেন নন্দীবাবু বন্দী সেও যে বয়সকালে
F G
সংসারটার হাল ধরেছে বখাটে তার ছোট ছেলে
Am
এক কাপ চা দিয়ে গেছে কখন জানি সাতসকালে
Verse 4:
C G
রেডিওটার ব্যাটারিটা হঠাৎ কবে গেল ক্ষয়ে
F Fm C
খাটের থেকে নামতে মানা, বুকের ব্যথা গেছে সয়ে
C F G
নীলিমার মা তাই তো যে আর ভাবে না সংসারটা নিয়ে
Am
এঁদো গলির সেঁদো ঘরে সবই কেমন বয়ে গেছে
C F G
এখানটাতেই আটকে পড়া এখানটাতেই ঘুরোঘুরি
C
এখানটাতেই আমার বাসা, আমার বাড়ি
Verse 5:
C G
চৌধুরীদের একুশ তলায় মদের নেশায় উঁচু গলায়
F Am
ঝগড়া চলে গভীর রাতে লাজলজ্জার বাঁধ ভেঙে যায়
C G
কোর্ট-কাছারি অনেক হল, হল না যে ছাড়াছাড়ি
F Fm C
সম্পত্তি আঁকড়ে ধরে গভীর রাতের মারামারি
C F
সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে
G C
অলিগলি-পাকস্থলীর ভেতর কারা গুমরে মরে
F G
বলি হল আরেকটা প্রাণ মস্তানদের ছোরাছুরির
C
এখানটাতেই আমার বাসা, আমার বাড়ি সারি-সারি
Verse 6:
C G
চিলেকোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা
F Fm C Am
এখান থেকেই লাফিয়ে পড়ে লাহাবাড়ির অনিন্দিতা
C F G
গভীর রাতে তাই তো কেউ আর ওঠে না যে ওদের ছাদে
Am
অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ডুকরে কাঁদে
Verse 7:
C F
সেখান থেকে একটু দূরে ছদের পাঁচিলটা ঘুরে
G C
এক চিলতে রোদ্দুরেতে ছোট্ট মেয়ে নামতা পড়ে
F G
তাই তো কালো ইঁটের ফাঁকে বটপাতাটা জিভ ভ্যাংচায়
Am
পাড়ার নেড়ি বাচ্চাটাকে মুখে করে হাঁটতে শেখায়
F C
এখানটাতেই আটকে পড়া, এখানটাতেই ঘুরোঘুরি
G Am
এখানটাতেই আমার বাসা, আমার বাড়ি
Verse 8:
C G
আকাশ ভরা সূর্য-তারা, আকাশমুখী সারি-সারি
Am
কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্সো-বাড়ি
F C
এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি
G C
এখানটাতেই আমার বাসা, তোমার ভালোবাসার বাড়ি
Outro:
C
Song History
Published: January 17, 2022
Last Updated: September 10, 2025